দ্বিতীয় মায়ের ভালোবাসা - অধ্যায় ৯

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-73767-post-6246787.html#pid6246787

🕰️ Posted on June 24, 2026 by ✍️ ridro (Profile)

🏷️ Tags:
📖 806 words / 4 min read

Parent
ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম পাঁচটা বাজতে আর মিনিট দশেক বাকি, তার মানে বিষয়টা আমার স্বপ্নই ছিলো। কিন্তু এতটা বাস্তব কেন মনে হলো জানি না। তাহরীমার মুখে এখনো মুচকি ও লাস্যময়ী হাসিটা লেগে আছে, কোন একটা বিষয় নিয়ে খুবই মজা পাচ্ছে মনে হলো। বিকেলের পড়ন্ত রোদের আভা এসে আয়াতের মুখ ছুয়ে যাচ্ছে, গোধূলীর আলোয় আলোকিত তার চেহারা, চোখে এক ধরনের প্রশান্তির ছায়া। পড়নের শাড়িটা কিছুটা পরিপাটি করে আমার দিকে তাকিয়ে চোখের চাহনীতে "কি ব্যাপার" ধরনের প্রশ্ন। বেশ কয়েকবার ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো যেন। আমি কিছুই বললাম না, চিন্তা করছি কিছুক্ষণ আগের বিষয় নিয়ে। বন্ধুরা অনেক সময় মজা করে বান্ধবীদের সাথে একটা কথা বলতাম, সেটাই এখন মাথায় ঘুরছে শুধু, মেয়ের দেখলে স্বপ্ন, আর ছেলেরা দেখলেই দোষ, কেন? এক ধরনের ঘোরের মধ্যে ডুবে যাচ্ছি আমি, মাথাটা ক্লিয়ার করা দরকার। বাসায় থাকলে কড়া আধা কাপ কফি হলেই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু এখন এরকম জায়গায় কফি পাওয়া যাওয়ার সম্ভাবনা কম। মাথার পেছনে ভোতা একটা ভাব খুবই কষ্ট দিচ্ছে। -সাইফ, কোন সমস্যা। তাহরীমা হয়তো আমার চেহারা দেখেই আমার ভিতরে যে এলোমেলো কিছু একটা ঘটছে, সেটা আন্দাজ করতে পারছে। প্রশ্নটা শুনেও আমি কোন উত্তর দিতে পারলাম না। পারলাম না বলাটা ভুল হবে, আসল বিষয় হচ্ছে প্রশ্নটা আমি শুনলেও শুধু শব্দগুলো কানে এসেছে, মগজের নিউরনে তার কোন মর্মার্থ গ্রহন না হওয়ায় আমি আয়াতের দিকে বোকার মত তাকিয়ে রইলাম। এই ব্যাপার টাও আয়াত লক্ষ্য করলো মে বি, আমার বা হাতের উপরে হালকা করে তার ডান হাত রেখে আবারও ডাক দিলো.... -সাইফ, আমাকে শুনতে পাচ্ছেন? আমি এবার কিছুটা ধাতস্থ হয়ে আয়াতের দিকে স্পষ্ট করে তাকালাম। কয়েক মুহুর্ত তাকিয়ে থেকে জানালা দিয়ে বাইরের দিকে তাকালাম, কোন জায়গায় আছি বুঝতে পারছি না, রাস্তায় তেমন সাইনবোর্ড চোখে পড়লো না, তবে মানিকগঞ্জের ভিতরে কোন এক উপশহরের মত জায়গায় আছি এটা ঠিক। আমাকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে দেখে আয়াত আবার কথা বলে উঠলো। -সাইফ, আমার সাথে আপনার তেমন কিছুই ঘটেনি, তাই শুধু শুধু দুশ্চিন্তা করার কিছু নেই। -স্যরি, আসলে আমি মনে হয়কোন স্বপ্ন দেখেছিলাম, তাই...... -ওটা কী স্বপ্ন ছিলো, আপনি শিওর? -(আমার মাথায় কে যেন হটাৎ বারি মারলো মনে হলো, আমি খুবই নিচু স্বরে পালটা প্রশ্ন করলাম) মানে! কিসের কথা বলছেন আপনি? -আপনি খুব ভালো ভাবেই জানেন, তাছাড়া কিছু একটা আপনার মাথায় অনেক্ষণ থেকেই ঘুরছে বলে আমার মনে হচ্ছে! -কিছু একটা! কি সেটা? -সাইফ (এবার আমার দিকে আয়াত তার শরীর কিছুটা ঘুরিয়ে ডান পা হালকা করে তুলে আমার চোখের দিকে ঠান্ডা একটা চাহুনি দিলো), স্বপ্ন কী আসলেই এতটা বাস্তব হয়? -আয়াত, এরকম ভাবে কথা বলবেন না প্লিজ, আমি এমনিতেই কিছুটা কনফিউজড হয়ে আছি, আর কনফিউজ করবেন না প্লিজ। -আপনার কোন দোষ নেই, পরিবেশ তার নিজের মহীমায় অনেক কিছুই করে ফেলে, যেটা আমি বা আপনি কোন ভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না -আমি আপনার কথা ঠিক ধরতে পারছি না, একটু ক্লিয়ার করে বলুন প্লিজ। -কিছু সময় আগে তুমি ভিন্ন এক জগতের সাথে ছিলে, তাই না? আমি বিস্ফোরিত চোখে তাহরীমার দিকে তাকিয়ে আছি, গাড়ি চলছে তো চলছেই, শহরের এখন আর দেখা নেই, গ্রামের মাঝ দিয়ে দুই পাশে ফসলের সবুজ ক্ষেত রেখে ঢালাই করা রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলছে, সেদিকে আমার মনোযোগ নেই, আয়াত যে কথাটা বললো, আমি চিন্তা করছি আমার স্বপ্নের জগৎ নিয়ে ওর জানার কথা না। -আপনার কথা ঠিক বোধগম্য হচ্ছে না। -না বোঝার কথা না সাইফ। আপনার জগৎ আর আমার জগৎ একটাই, শুধু চাওয়া পাওয়ার বিষয় ছাড়া। -আপনি অনেক্ষণ ধরেই হেয়ালি করছেন কিন্ত, আমার ভালো লাগছে না। -(আয়াত এবার তার লাস্যময়ী সরু চোখে আমার দিকে তাকালো, অনেক কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মনে হলো, এরপরে বুক ফুলিয়ে জোরে নিশ্বাস নিয়ে কথআ বলা শুরু করলো) আপনি আর আমি স্বপ্নে পরস্পরের অনেক কাছে চলে গিয়েছিলাম। কাছে বলাটা ভুল, আপনি আমার আর আমি আপনার ভিতরে প্রবেশ করেছিলাম। এই প্রবেশে কিছু ভালো লাগা ছিল, কিছুটা ভালোবাসা হয়তো ছিলো, কিন্তু সবচেয়ে যেটা বেয়াহি ছিলো, সেটা ছিল আমাদের একে অপরকে কাছে পাওয়ার আকাংক্ষা। যেটাকে আমরা সবাই সাধারন ভাবে কামতৃষ্ণা বলেই জানি। দিনের শেষে নির্জন এক পরিবেশে আপনি আর আমিই শুধু ছিলাম, আর কেউ না। আমি কী ঠিক বলেছি? টানা কথা বলে আয়াত এবার থামলো, আমার মাথা মিনে হয় সত্যিই এবার গুলিয়ে যাবে। আমি করুন চোখে তার দিকে তাকিয়ে বললাম -আপনি বলতে চাইছেন এটা স্বপ্ন ছিলো না? -জানি না, আপনার সাথে হয়তো এমন প্রথম হলো তাই আপনি বিষয়টা বুঝতে পারছেন না। দূর্ভাগ্যবশতঃ আমার সাথে এটা অনেকবার হয়েছে, তাই বিষয়টা আমার কাছে খুবই স্বাভাবিক লাগে। -আপনি আগেও এমন ভাবে অন্য কারো সাথে ফিজিক্যালি.... -নো নো নো নো, ফিজিক্যালি বিষয়টা আজকেই আমার সাথে প্রথম হলো, তবে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আমি অন্তত ডজন খানেক বার এরকম পরিস্থিতিতে পরেছি। -আপনি কী সত্যি বলছেন? আপনার তো পাগল হয়ে যাওয়ার কথা। -হয়ে যেতাম, যদি আগের হাজবেন্ডের সাথে ডিভোর্স না হতো, ওই লোক তো আমাকে পাগল বানিয়ে মেরেই ফেলতো। উপরওয়ালার রহমতে এখনো বেচে আছি। -আমি তো প্রথমবারেই পাগলে হয়ে যাচ্ছি, লজ্জায় কিছু বলতেও পারছিলাম না। -আমি জানি, এবং আপনার ভিতরে এখন কি চলছে সেটাও কম বেসশি বুঝতে পারছি। ভয়ের কিছু নেই, আসলে পুরো ঘটনা সব সময় আমাকে নিয়েই ঘটে, তাই অন্যরা এই ধরনের পরিস্থিতিতে কম পরে, কিন্তু প্রতিবার আমাকেই ফেইস করতে হয়। আমি কপালে হাত দিয়ে চোখ বুজে সিটে গা এলিয়ে দিলাম।
Parent