কাশ্মীরে কেলেঙ্কারি (সম্পূর্ণ) - তমালের গল্প - অধ্যায় ৩১

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-74151-post-6241822.html#pid6241822

🕰️ Posted on June 18, 2026 by ✍️ kingsuk-tomal (Profile)

🏷️ Tags:
📖 1082 words / 5 min read

Parent
আমি তার পিছু পিছু গিয়ে দেখি মৃণালদা হাত-পা ছড়িয়ে শুয়ে আছেন। ঘরটা দুর্গন্ধে ভরে আছে।  বৌদি বললো- “দেখো অবস্থা! বেসিন তো বমিতে ভর্তি হয়ে আছে, এমনকি মেঝেতেও আছে। খেতে যখন পারো না, এইসব ছাইপাঁশ খাও কেন? কতটা গিলেছ শুনি? আর যাদের সঙ্গে ফুর্তি করলে তারা সব গেল কোথায়? তোমাকে এই অবস্থায় ফেলে দিয়ে পালালো? এমনই বন্ধু সব? অপদার্থের বন্ধু আর কোন পদার্থ হবে?”  মৃণালদা মিনমিন করে কিছু বলতে গেলেন। তারপরে ওয়াক তুলে দৌড়ে বেসিনে উপুড় হলেন। আবার দুর্গন্ধযুক্ত তরল ঢেলে দিলেন। উমা বৌদি দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে দেখতে লাগলেন। আমি এগিয়ে গিয়ে মৃণালদাকে ধরলাম। একটু ফ্যাকাসে হেসে বললেন- “আমি ঠিক আছি ভাই।”  আমি বললাম- “কে বললো আপনি ঠিক নেই? এমন হতেই পারে।”   আমি মৃণালদার মুখে ঠান্ডা জলের ঝাপটা দিলাম। তারপর ঘরে এনে বৌদিকে বললাম- “ওকে অন্য কোন জামাকাপড় দিন তো।”  বৌদি একটা লুঙ্গি আর ফতুয়া দিলো। আমি বললাম- “নিন, এটা চেঞ্জ করে নিন।”   মৃণালদা এতই কাহিল হয়ে পড়েছেন যে চেঞ্জ করতেও পারছেন না ঠিকমতো। থরথর করে কাঁপছেন। আমি তাকে সাহায্য করে বিছানায় শুইয়ে দিলাম।  তারপর বললাম- “বোতলে আর একটুও অবশিষ্ট আছে?”  মৃণালদা বললেন- “না, বোধ হয়।”   আমি বোতলটা নিয়ে দেখলাম, এক-দুই মিলিলিটার মতো পড়ে আছে।  বৌদিকে বললাম- “একটা গ্লাস দিন তো।”   বৌদি অবাক হয়ে বললো- “কি হবে? ওকে এটাও খাওয়াবে নাকি? হ্যাঁ হ্যাঁ, দাও খাইয়ে, পারলে আরও এক বোতল এনে ঢেলে দাও গলায়, আপদ বিদায় হোক।”  আমি বৌদিকে ধমক দিয়ে বললাম-  “কি যা তা বলছেন? চুপ করুন! আর যা বলছি সেটা করুন, একটা গ্লাস দিন।”   বৌদি একটা কাঁচের গ্লাস এগিয়ে দিলেন। আমি দুই মিলিলিটার মতো ওয়াইন গ্লাসে ঢেলে পুরো গ্লাসটা জল দিয়ে ভর্তি করে দিলাম। তারপর বললাম- “মৃণালদা, এটা খেয়ে নিন।”  মৃণালদা ভয়ে ভয়ে এমনভাবে একবার গ্লাস, একবার আমার আর বৌদির দিকে তাকাতে লাগলেন যেন বৌ আর তার প্রেমিক মিলে বিষ খাইয়ে তাকে মারতে চাইছে। আমি হেসে বললাম- “ভয় নেই, কিছু হবে না, এটা খেলে আপনার বমি বন্ধ হয়ে যাবে।”  মৃণালদা গ্লাসটা নিলেন। তারপর আস্তে আস্তে পুরো গ্লাসটা শেষ করে ফেললেন। আমি আরও এক গ্লাস জল নিয়ে বললাম- “এটাও খেয়ে ফেলুন, অনেক বমি করেছেন, শরীরে জল কমে গেছে।”  মৃণালদা খেয়ে নিলেন।  তারপর আমি বললাম- “এবার চুপটি করে শুয়ে পড়ুন।”   মৃণালদাকে সবে বিছানায় শুইয়ে দিয়েছি, অঙ্কিতা আর রিয়া ঘরে ঢুকল।   বললো- “চলো চলো, শিকারাতে ঘুরব। বাহ! বৌদি তো রেডিই আছে। তমাল, জলদি রেডি হয়ে নাও।”  উমা বৌদি মুখ ঝামটা দিলো- “আর রেডি! সে কপাল করে কি এসেছি ভাই! তোমরা যাও!"   মৃণালদা চোখ খুলে বলতে গেলেন- “না না, তুমিও যাও, আমি ঠিক আছি। ঘুরতে এসে…”  আর যায় কোথায়! উমা বৌদি রাগে ফেটে পড়লো- “একদম ন্যাকামো করবে না। দরদ উঠলে উঠছে, তাই না? তোমার মতো আপদ সঙ্গে থাকলে ঘুরতে এসেও শান্তি নেই! সারাটা জীবন জ্বালিয়ে মারলে তুমি। কিছু হয় না তোমার দ্বারা…”  আমি বললাম- “থাক বৌদি, ওকে একটু ঘুমাতে দিন।”   তারপর অঙ্কিতা আর রিয়ার দিকে ফিরে বললাম- “আজ না হয় থাক শিকারা। কাল দেখা যাবে। মৃণালদা অসুস্থ, আজ বাদ দেওয়া যাক।”  উমা বৌদি বললো- “না না, থাকবে কেন? তোমরা যাও ভাই। আমাদের হাতে তো সময় নেই? মাত্র কয়দিন আছি এখানে, যাও তোমরা ঘুরে এসো। আমি ঘাটের মড়া আগলে পড়ে থাকি।”  আমি বললাম- “তা হয় না বৌদি। আমরাও…”  বৌদি ধমক দিলো- “চুপ করো! যাও বলছি… যাও।”  আমরা বৌদিদের ঘর থেকে বেরিয়ে এলাম। আমার ঘরে এসে ঢুকতেই রিয়া জিজ্ঞেস করল- “কি হয়েছে তমাল দা?”   আমি বললাম- “তেমন কিছু না। অ্যালকোহল ওভারডোজ! রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে।”   ওরা শুনে একটু আশ্বস্ত হলো। তারপর বললো- “নাও, এবার জলদি রেডি হয়ে নাও।”  আমি বললাম- “দাঁড়াও, মাকে জিজ্ঞেস করি যাবে কি না?”  অঙ্কিতা বললো- “আমি জিজ্ঞেস করেই এসেছি। ওরা যাবে না। আমাদের যেতে বললো। আর মা বলে দিয়েছেন, তমালকে যেন অবশ্যই সঙ্গে নিই, একা যেন না যাই।”  কথাটা শেষ হতেই রিয়া ফোড়ন কাটল- “হ্যাঁ! বাঘকে দিয়েছে ছাগল পাহারা দিতে!”   আমি শুনেও না শোনার ভান করলাম। বললাম- “ তা,তোমাদের সামনেই চেঞ্জ করতে হবে নাকি? তোমরা বাইরে যাও।”  রিয়া জোরে হেসে উঠে বললো- “আহহহা! বিনয়ের অবতার! তুমি কি নেকেড হয়ে চেঞ্জ করো নাকি? টাওয়েল নেই? আর অঙ্কিতা তো সবই দেখে নিয়েছে, আমিও না হয় দেখলাম! ক্ষয়ে তো আর যাবে না জিনিসটা।”  আমি দুষ্টুমি করে বললাম- “ক্ষয়ে যাবার ভয় নেই, কিন্তু উল্টে বড় হয়ে যাবার ভয় আছে। আর সেটা হলে ওনাকে প্যান্টের ভিতর ঢোকাতেই অনেক কষ্ট করতে হবে। বড় হয়ে গেলে উনি আবার কাপড়চোপড় একদম লাইক করেন না।”  লজ্জায় লাল হয়ে রিয়া বললো- “যাহ্… অসভ্য কোথাকার!”  অঙ্কিতাও হাসতে লাগল।  আমি ওদের ঘরে রেখে বাথরুমে ঢুকে চট্‌ করে চেঞ্জ করে নিলাম। জিন্স টি-শার্টের উপর একটা হাইনেক সোয়েটার চাপিয়ে বেরিয়ে এলাম। তারপর তিনজন মিলে ডাল লেকের পাড়ে চললাম। ঘড়িতে প্রায় চারটে বাজে। সূর্যের তেজ আর একটুও অবশিষ্ট নেই। ঘণ্টাখানেকের ভিতর অন্ধকার হতে শুরু করবে।  এই ডাল গেট রোডটা অনেক লম্বা। এপাশে সারি সারি হোটেল। তারপর লেক সাইড রোড, তারপর ফুটপাত, তারপরে খাল। খালটা একশ ফুট মতো চওড়া হবে। তার উল্টো দিকে গায়ে গায়ে লেগে আছে অগণিত হাউসবোট।  প্রতিটা হাউসবোটের নিজস্ব ছোট নৌকা আছে যাত্রী পারাপার করানোর জন্য। এপাশে ফুটপাতটাতে একটু পরপর সেই নৌকা থেকে নেমে-বেরোনোর জন্য সিঁড়ি আর গেট করা আছে। প্রতিটা গেটের নম্বর আছে।  গেট এক… গেট দুই… গেট তিন… এভাবে। কোন হাউসবোটে যেতে চাও বা সেটা কোথায় আছে তা ওই গেট নম্বর দিয়ে বুঝতে হয়। আমরা গেট এগারোতে এসে দাঁড়ালাম। সঙ্গে সঙ্গে শিকারাওয়ালারা ছেঁকে ধরল।  অনেক দরদস্তুর করে ঠিক হলো, আমাদের চার ঘণ্টা লেকে ঘোরাবে, পাঁচশ টাকা নেবে। আমি, অঙ্কিতা আর রিয়া শিকারাতে উঠলাম। শিকারা চলতে শুরু করল। আস্তে আস্তে খাল ছেড়ে মূল লেকে বেরিয়ে এলাম আমরা।  আজ রিয়া আর অঙ্কিতা দুজনে সালোয়ার-কামিজ পরেছে, দুজনের গায়েই চাদর। আমিই শুধু সোয়েটার পরা। আমরা শিকারার ভীষণ নরম গদিওয়ালা সীটে পাশাপাশি বসলাম। আমি মাঝখানে, দুপাশে রিয়া আর অঙ্কিতা।  আমাদের পিছন দিকে বসে মাঝি শিকারা চালাচ্ছে। সীটের পিছন দিকটা এতই উঁচু যে উঠে না দাঁড়ালে মাঝি আমাদের দেখতে পাবেন না। আরও বেশ কয়েকটা শিকারা ঘুরে বেড়াচ্ছে। সবগুলোতেই কম বয়সী ছেলেমেয়ে, বেশিরভাগই জোড়ায় জোড়ায়। পরিবার নিয়ে খুব কম শিকারাই বেরিয়েছে দেখলাম।  শিকারাওয়ালা খুব ভালো। ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সব দেখাতে লাগল। পদ্মফুলের ক্ষেত, ভাসমান মিনা বাজার, শুটিং স্পট, নেহেরু পার্ক, চার চিনার, আরও অনেক কিছু। নেহেরু পার্ক আর চার চিনার লেকের ভিতরে দুটো দ্বীপের মতো জায়গা। নেহেরু পার্ক পরে তৈরি করা হলেও চার চিনার সম্রাট শাহজাহানের ছেলে মুরাদের তৈরি। এই দ্বীপে চারটে চিনার গাছ আছে বলে এর নাম চার চিনার। এখানে মুঘল আমলে গোপন মন্ত্রণা সভা বসতো।   ভীষণ ভালো লাগছিলো ঘুরতে। বিশেষ করে দুপাশে দুজন ভরা যৌবন যুবতি নিয়ে এমন রোমান্টিক নৌকা বিহার কার না ভালো লাগে?  দেখতে দেখতে সময় কেটে গেল। অনেকটা দূরে চলে এসেছিলাম আমরা। ঝুপ করে সন্ধ্যা নেমে আমাদের পুরোপুরি অন্ধকারে ঢেকে দিল, সেই সঙ্গে নিয়ে এল হাড়কাঁপানো ঠান্ডা। আমরা প্রায় কাঁপতে লাগলাম বসে। এতো দ্রুত ঠান্ডা নামতে পারে আমরা কল্পনাও করিনি।  আমি বললাম- “তোমরা আরও কাছে সরে এসো। ঘেঁষাঘেঁষি করে থাকলে শীত কম লাগবে।”   ওরা তাই করল। আমি শরীরের দুপাশে দুটো গরম আর নরম শরীর অনুভব করলাম। শীতের সন্ধ্যায় আরাম করে যৌবন আগুনের উত্তাপ নিতে লাগলাম।
Parent