" কুয়াশার মাঝে..... " (প্রাপ্ত বয়ষ্ক বড়ো গল্প/ সমাপ্ত) - অধ্যায় ১৫

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-71361-post-6140578.html#pid6140578

🕰️ Posted on February 9, 2026 by ✍️ sarkardibyendu (Profile)

🏷️ Tags:
📖 337 words / 2 min read

Parent
কিছু পেজ এ নানা সময়ে শ্রীমন্ত্র সাথে ঘটা ওদের যৌনতার বিস্তারিত বিবরণ লেখা।  সেগুলোতে তেমন কিছু নেই। একটা পেজ এ ওর ছেলে হওয়ার পরের ঘটনার বিবরণ।  একেবারে শেষ পেজটা মনে হয় কদিন আগেই লিখেছে। এখানে কি আছে জানতে আগ্রহ হয় আমার..... কিন্তু সময় নেই এখন, হাসপাতালের কাছে এসে গেছি আমি।  মোবাইলটা পকেটে ঢোকাতে গিয়ে মনে পড়ে অহনাকে কল করি নি..... তাড়াতাড়ি ওকে কল লাগাই।  অহনা রেডি হয়েই ছিলো। আমার কল পেতেই বলে,  " তুই দশ মিনিট দাঁড়া,  আমি আসছি.... " বাস থেকে নেমে আমি হাসপাতালের গেটে এসে দাঁড়াই।  কাল রাতের পরিবেশ আর এখন একেবারে আলাদা।  চারিদিকে গাড়ি,  মানুষের ঢল...... আমি একপাশে দাঁড়িএ আছি হঠাৎ দেখি স্বপ্নীল হাসপাতাল থেকে বেএ হচ্ছে। ও ফিরে এসেছে তাহলে?  শ্রীলেখা আমাকে জানালো নাতো?  আমি এগিয়ে যাই।  আমাকে সামনে দেখেই ভূত দেখার মত চমকে ওঠে স্বপ্নীল।  আমি বুঝি না এভাবে চমকানোর কি আছে?  " কি ব্যাপার স্বপ্নীল দা,  তুমি এখানে?   কেউ আছে নাকি?  " আমি এগিয়ে যাই। স্বপ্নীল ম্লান হাসে।  ওর চোখে মুখে ক্লান্তির ছাপ।  যেনো কতদিন  ঘুমায় না। চোখের নীচে কালি।  চেহারা অনেক ভেঙে গেছে।  পরনে একটা সাধারন চেক ফুল শার্ট আর জিন্স। চুল আগোছালো হয়ে কপালের উপর পড়ে আছে।  " না..... মানে..... কেউ নেই,  একটা কাজে এসে ছিলাম। "  ও আমতা আমতা করে বলে। " হাসপাতালে?  কি কাজ?  " আমি কৌতুহলী হয়ে বলি। স্বপ্নীল যেনো বলতে চায় না,  এমন ভাবে পাশ কাটিয়ে বলে,  " তুমি?  " " আমার এক কলেজ ফ্রেন্ড ভর্তি...... ওকেই দেখতে এসেছি " " ও..... আচ্ছা চলি..... একবার এসো না আমাদের বাড়ি..... ফিরে আসার পর তো ভালো করে কথাই বলা হয় নি। " স্বপ্নীল যেনো পালতে পারলে বাঁচে।  আমি একটু হেসে বলি " হ্যাঁ..... যাবো,  কাল বাড়ি আছো?  " স্বপ্নীল ঘাড় নাড়ে, " হ্যাঁ হ্যাঁ...... কদিন অফিস থেকে ছুটি নিয়েছি। " আমার কাঁধে হাত ছুঁইয়ে স্বপ্নীল এগিয়ে যায়। আমি ওর যাওয়ার পথের দিকে একটু সন্দেহ নিয়ে তাকিয়ে থাকি।  অহনা আসছে..... আমার ফোনে শব্দ করে মেসেজ ঢোকে, সুলতা..... " আসছো তো? ...... অপেক্ষা করে আছি..... আগের মেসেজ দেখেও কিছু জানালে না। " তাই তো,  আমি মেসেজ সীন করেও কোন রিপ্লাই দিই নি। এবার লিখি,  " হাসপাতালে আছি...... পরে জানাচ্ছি।"
Parent