মরীচিকা ও মোহময়ী - অধ্যায় ৭৪

🔗 Original Chapter Link: https://xossipy.com/thread-72560-post-6295868.html#pid6295868

🕰️ Posted on August 25, 2026 by ✍️ RockyKabir (Profile)

🏷️ Tags:
📖 327 words / 1 min read

Parent
বেশিরভাগ পাঠক-পাঠিকা সম্প্রতি গল্পে বহু চরিত্রের সমাবেশ নিয়ে অভিযোগ জানিয়েছেন। আমি একসাথে সবাইকে উত্তর দিচ্ছি। রিডার গল্পটা পড়ে রিভিউ করে। কিন্তু, লেখক হিসাবে আমি জানি গল্প লেখার সময় আমার মাথায় কী চলছে। এগুলো আমি আগেও লিখেছি। আমি যখন গল্পটা লিখতে বসি তখন আমি গেম অফ থ্রোনস দ্বারা inspired ছিলাম। আমি ওইধরনের এপিক কাহিনী লিখতে চেয়েছিলাম যেটা একটা বৃহৎ জায়গা জুড়ে ঘটবে, যেখানে অনেক চরিত্র থাকবে। সেটা আমি একেবারে না করে ধাপে ধাপে করেছি। এই গল্পটার মোট তিনটে পার্ট। অধ্যায় ৮ থেকে ১৭ ফেস্টিভাল আর্ক, অধ্যায় ১৮ থেকে ২৩ সিম্পোজিয়াম আর্ক আর তারপর থেকে এই সিজনের লাস্ট আর্ক শুরু হয়েছে। তার আগের যে দুটো চ্যাপ্টার আমি লিখেছি, সেদুটোকে ধরছি না কারণ ওগুলো আমি ইতালির কাহিনী, যা আমার নয়, সেইটা শেষ করব বলে লিখেছিলাম। গল্প শুরু হচ্ছে আট নম্বর চ্যাপ্টার থেকে, ইতালির ঘটনার চার-সাড়ে চার বছর পরে, অয়ন কলেজে ভর্তি হবার চার মাস পরে যখন বিদিশা কলেজে চাকরিতে জয়েন করছে। আমি ইচ্ছে করেই টাইম স্কিপ করে গেছি আর চেষ্টা করেছি গল্পটা যতটা সম্ভব নির্মেদ থাকে। এজন্য বর্তমান আর্কে মিঃ প্রধানকে আর বক্সিং ক্লাবকে আনিনি। প্রথম আর্কটা মূলত অয়ন-বিদিশা-বিক্রমের ত্রিভুজ নিয়ে শুরু। শুধু এই আর্কটা পড়লে রিডারদের মনে হবে গল্পটা কেবল এই নিয়েই। কিন্তু, আমি তখনই ভেবে নিয়েছিলাম যে গল্পটি এদের তিনজনকে নিয়ে লিমিটেড থাকবে না। তাই, প্রথম আর্কের শেষে অয়ন আর বিদিশার মুখ দেখাদেখি বন্ধ হবার পরে সিম্পোজিয়াম আর্কে তাদের আলাদা জীবন দেখিয়েছি। বর্তমান যে আর্ক চলছে সেখানে এই গল্পের বিশাল ক্যানভাস আস্তে আস্তে উন্মোচিত হতে শুরু করেছে। ক্যানভাস বড় হলে নতুন নতুন চরিত্র আসবেই। গল্পটার মূল দুটো চরিত্র বিদিশা আর অয়ন হলেও গল্পটা কেবল এদের ঘিরে আবর্তিত হবে না। ভবিষ্যতে গল্পের জগত আরো বড় হবে এবং আরো অনেক চরিত্রের আগমন হবে। আবার বলছি সবার সমান গুরুত্ব আছে। প্রথম আর্কে আমি অয়ন-বিদিশা-বিক্রম বাদে ইচ্ছে করেই আর কোন মেজর চরিত্রে ফোকাস করিনি। তখন গল্পের জগতটাও খুব ছোট ছিল। কিন্তু, বর্তমানে এসে আর এটা করা সম্ভব নয় কারণ গল্পের ওয়ার্ল্ড অনেক বড় হয়ে গেছে আর কলেজ ছাড়িয়ে বাইরের জগতে কী ঘটছে সেটা দেখানো হচ্ছে কারণ কাহিনী এগোনোর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।
Parent